পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুধবার, মার্চ ১১, ২০২৬

 

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

সাবেক আমীর ও সাবেক  ভাইস চেয়ারম্যান আবুল কাসেম  আয়োজনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ ও রাণীশংকৈল নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সাবেক আমীর ও সাবেক  ভাইস চেয়ারম্যান আবুল কাসেম এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বিকেলে পীরগঞ্জ উপজেলার পাবলিক ক্লাব  মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সাংসদ সদস্য প্রার্থী  ও রাণীশংকৈল উপজেলা নায়েবে আমির  মিজানুর রহমান মাষ্টার, তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম,

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের পীরগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ আমানুল্লাহ আমান,অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম,  কাজী অবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ জামাত ইসলামি পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক  মনসুর আহম্মেদ, সাংবাদিক জুলফিকার আলি, এছাড়াও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাতের নেতাকর্মীগণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।