জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়র্কে  অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সার্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

রবিবার, মার্চ ১৫, ২০২৬

 

 

সৈয়দ সাইফুল করিম:

নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর আয়োজ‌নে এক ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হয় নিউইয়‌র্কের বেল‌রো‌জে অব‌স্থিত সিরাজী করাহী রেস্টু‌রেন্টে। জমকা‌লো এই আয়োজ‌নে তিরা‌শিয়ান‌দের প‌রিবারসহ শতা‌ধিক সংখ্যক লোক উপস্থিত ছি‌লেন। ইফতা‌রের পূ‌র্বে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে তিরা‌শিয়ান বন্ধু‌ ও সারা বি‌শ্বে নির্যা‌তিত মুসলমান‌দের জন্য বি‌শেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আরেক তিরা‌শিয়ান সৈয়দ আতিক। ইফতারী‌তে হ‌রেক রকম সুস্বাদু খাবার প‌রি‌বেশন করা হয়। ইফতারী শে‌ষে আরেক তিরা‌শিয়ান বন্ধু ডাঃ আজিজ এর জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কাটা হয়। সব‌শে‌ষে উপ‌স্থিত সকল‌কে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রা‌খেন মঞ্জুরুল হক, মোঃ আলী-উজ্জামান, সৈয়দ আতিক, আনিস সিদ্দিকী, শ‌ফিউল্লাহ বাদল, আজিজুল হক, এ্যানী স্বপন ভুইয়া, শরীফ চৌধুরী পাপ্পু প্রমূখ। বক্তারা নিউইয়‌র্কের সকল তিরা‌শিয়ান বন্ধুরা ঐক্যবদ্ধভা‌বে কাজ করার অ‌ঙ্গিকার ব্যক্ত ক‌রেন। ইফতারীর সা‌র্বিক দা‌য়ি‌ত্বে ছিলেন দেবব্রত দাস, এনামুল হক শাহীন, স্বপন ভুইয়া ও পাপ্পু।