বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ও ছয়ানি ইউনিয়নের আশেপাশের এলাকায় রাস্তা সংলগ্ন খাল দখল করে বেল বসানো ও বেশাল জাল অপসারণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ সকাল সাড়ে ১১টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বেল স্থাপন ও বেশাল জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ০৫ ধারায় ০১ টি মামলায় (১) মো. সেলিম (৬৫) পিতা-নাদু মিয়া – কে ২ হাজার টাকা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩ টি মামলায় প্রত্যেকে ৫০০ টাকা করে ১৫০০/ টাকা এবংবালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে নেওয়াজ শরিফ নিকি(৩২) পিতা- সেলিম উদ্দিন-কে ৫০০০০/ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। মোট মামলা : ০৫ টি
মোট অর্থদন্ড: ৫৩৫০০ টাকা এ সময় বেগমগঞ্জ উপজেলার এসি ল্যান্ড ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার এবং বেগমগঞ্জ মডেল থানাধীন রাজগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল সহ পুলিশের চৌকস টিম সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।