জাতির সংবাদ ডটকম।।
সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাস সদস্য জামিল আহমদ মোহনের মা, মোসাম্মাৎ জাহানারা বেগম (৬৫) শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিবিসাস’র সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শোকবার্তায় সিবিসাস নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।