জাতির সংবাদ ডটকম।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা মো. রুকুম উদ্দিন ওরফে দুলন এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালে ১০ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রেখে খাজনাও পরিশোধ করে আসছেন।
সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, গত ১০ মার্চ প্রতিপক্ষ ১৫–২০ জন নিয়ে জমি দখলের চেষ্টা করলে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা