পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাক্তন কাউন্সিলার এম এ সালামের ঈদ সহায়তা

শুক্রবার, মার্চ ২০, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র মীর এম সালামের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের শাপলাবাগ ও শান্তিবাগ আবাসিক এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় মীর এম সালাম বলেন, আমি এখন কাউন্সিলর নই। কিন্তু মানুষ আমার কাছে আশা করে তাই আমি আমার সাধ্যমতো সহায়তা করেছি।