দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ।
ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ /২০২৬ ) সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে দূরদুরান্ত থেকে যথাসময়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলে দলে উপস্থিত হয়ে ঈদের জামাতকে আনন্দঘন ও উৎসবমুখর করে তোলেন হাজারো ধর্মপ্রাণ মুসলিমগণ।
ঈদের জামাত শুরুর পূর্বে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী গৌরীপুর পৌর বিএনপি’র আহবায়ক মো: আলী আকবর আনিছ,গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক ঈদগাহ মাঠে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং রমজানের এ শিক্ষা প্রতিটি মুসলমানের জীবনে জাগ্রত রেখে ন্যায়ের পক্ষে কাজ করে সুন্দর জীবন গঠনের আহবান জানান ও জামাতে উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঈদের জামাতে ইমামতি করেন মুফতি নাজিম উদ্দীন। ঈদের জামাত শেষে বাংলাদেশ ও ইরানসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।