আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি।।
হাসনা মওদুদ সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা এবং নারী অধিকার নিয়ে কাজের কারণে তিনি মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির মাধ্যমে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। অধ্যয়নকালে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে ধাপে ধাপে উঠে আসেন জসিমউদদীন হাসনা মওদুদ। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
দলীয় সূত্রগুলো বলছে,নোয়াখালীর নারী জাগরণের প্রতিনিধিত্ব, নারীর নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তাকে সংরক্ষিত নারী আসনের জন্য একটি সম্ভাবনাময় মুখে পরিণত করেছে।
হাসনা মওদুদ বলেন, “দল আমাকে সুযোগ দিলে আমি গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সকল নাগরিকের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি সংরক্ষিত নারী আসনে অভিজ্ঞ ও মাঠপর্যায়ের নেত্রীদের অগ্রাধিকার দেয়, তাহলে জসিমউদদীন হাসনা মওদুদের মতো প্রার্থীরা গুরুত্বপূর্ণ বিবেচনায় আসতে পারেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন পেতে তৃনমুল থেকে বারবার জসিমউদদীন হাসনা মওদুদের নাম উচ্চারিত হচ্ছে যা দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। জসিমউদদীন হাসনা মওদুদ নোয়াখালীর দুইবারের সাবেক সফল এমপি। তার স্বামী প্রয়াত মওদুদ আহমেদ নোয়াখালীর সাবেক এমপি ছিলেন। নোয়াখালী উন্নয়নে জসিমউদদীন হাসনা মওদুদের পরিবারের ভূমিকা অপরিসীম। নোয়াখালীবাসীর প্রাণের দাবী জসিমউদদীন হাসনা মওদুদকে নোয়াখালীর সংরক্ষিত মহিলা এমপি হিসাবে কাছে পেলে নোয়াখালীর উন্নয়নে আরো তরান্বিত হবে।
জসিমউদদীন হাসনা মওদুদের স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের সাবেক উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এই নেতা নোয়াখালী-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অসংখ্য গুণে গুনারনিত জসিম উদ্দিন হাসনা মওদুদের রয়েছে অনেক বিশাল পারিবারিক ইতিহাস। তৃণমূল থেকে কেন্দ্র সংরক্ষিত আসনে হাসনা মওদুদের জোরালো অবস্থানে নোয়াখালীর মানুষের প্রাণের দাবি জসিমউদদীন হাসনা মওদুদকে সংরক্ষিত নারী আসনে মহিলা এমপি হলে নোয়াখালীর সাবেক এমপি ব্যারিস্টার মওদুদ আহমেদের অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।