জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মেলান্দহে গ্রেপ্তারকৃত জামাত নেতা অধ্যাপক হারুন অর রশিদ (৬৫)কে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ১১ মে তাকে জামালপুর কোর্টে চালান দেয়া হয়েছে। ১০ মে বিকেলে তাকে জামালপুর শহর থেকে গ্রেপ্তার পূর্বক মেলান্দহ থানায় আনা হয়। তিনি মেলান্দহ পৌরসভার ফুলছেন্না গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।
অধ্যাপক হারুন অর রশিদ জামালপুর জেলা জামাতের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি মেলান্দহ হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক এবং জামালপুর এভার গ্রীণ হাসপাতালের পরিচালক। জেলা জামাতের মিডিয়া বিষয়ক সম্পাদক জাকিউল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন জনের সাথে অর্থ কেলেংকারিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে হারুন অর রশিদকে ৪ বছর আগে দল থেকে বহিস্কার করা হয়েছে।
অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, এরশাদ নামের জনৈক লোকের দায়েরকৃত ৭৬ হাজার টাকার চেক জালিয়াতির মামলায় তিনি এক বছরের দন্ডাদেশপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত, পলাতক আসামী।