জাতির সংবাদ ডটকম।।
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মাসিক সরগম পত্রিকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সহ-সভাপতি শাহীন হাসনাত, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দফতর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল ও সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, আগামীর সময়ের পান্থ আফজাল, নয়া দিগন্তের দ্বীন মোহাম্মাদ দুখু, বিজনেস মিররের শরীফ উদ্দিন আহমেদ, ডেইলি স্টারের আতিয়ার রহমান, আমাদের সময়ের ফকির জহিরুল, বিজনেস স্ট্যান্ডার্ডের মো: আকরাম, আমার সংবাদের শাহিনুর রহমান ও আরটিভির রাজীব সরদারসহ অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের উদ্যোগে রাজবাড়ীর গুণীজনদের সম্মাননা ও কল্যাণ তহবিল গঠনের বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন। পাশাপাশি শিগগির এজিএম বৈঠকের তাগাদা দেয়া হয়।
বক্তারা বলেন, জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রাজবাড়ীর কৃতী ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও কৃতিত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।