সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সহ কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ অনেকেই।