রুপসী শ্রীমঙ্গল মিউজিক ভিডিও এর লেখক কায়েস আজিজকে সংবর্ধনা

শনিবার, মে ৩০, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লা্বের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ আড্ডা ও রুপসী শ্রীমঙ্গল মিউজিক ভিডিও এর লেখক কায়েস আজিজকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কাযকরি সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মানিক শিকদার ও একুশে টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক এর সিনিয়র নিউজ রোম এডিটর মাসুমা লিসা, সিনিয়র রিপোর্টার মানিক শিকদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারন সম্পাদক ইয়াকুব আলী, শিক্ষক জহর তরফদার, বঙ্গ কবি লুৎফুর রহমান, একুশে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, আরটিভির মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় ‍কুমার দে, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার।
পরে সংগীত শিল্পী তারেক ইকবাল ও মলয়দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, চা-বাগানের সবুজ গালিচা, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ব্যতিক্রমী প্রয়াস “রূপসী শ্রীমঙ্গল” মিউজিক্যাল ডকুমেন্টারির রচয়িতা কায়েস আজিজকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য কায়েস আজিজ কায়েস আজিজ বর্তমানে লন্ডন লেবার পার্টির নর্থ ওয়েস্ট মিনিস্টারের ফিনান্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি “হৃদয়ে শ্রীমঙ্গল”-এর প্রধান নির্বাহী, “এনআরবি নিউজ ইউকে”-এর সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের একজন সদস্য।
তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বনির্ভর বাংলাদেশ-এর মৌলভীবাজার মহকুমা চেয়ারম্যান প্রয়াত আব্দুর জব্বার।
শিক্ষাজীবনে কায়েস আজিজ শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে লন্ডনের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পেশাগতভাবে তিনি একজন অ্যাকাউন্ট্যান্ট হলেও সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে তার গভীর অনুরাগ।
তিনি একজন গীতিকার, সুরকার, সাংবাদিক ও সমাজসেবী হিসেবে দেশে এবং প্রবাসে সুপরিচিত। শ্রীমঙ্গলের সৌন্দর্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই তিনি নির্মাণ করেন “রূপসী শ্রীমঙ্গল” মিউজিক্যাল ডকুমেন্টারি। এতে তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী জনপ্রিয় শিল্পী রুবায়েত জাহান।
তার গানে উঠে এসেছে শ্রীমঙ্গলের সবুজ পাহাড়, চা-কন্যার জীবন, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং পর্যটনের অপার সম্ভাবনা। একজন সংগঠক ও লেখক হিসেবে তিনি শ্রীমঙ্গলের মানুষের আবেগ, প্রকৃতির সৌন্দর্য এবং চা-বাগানের নান্দনিক রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তার এই উদ্যোগ কেবল বিনোদন নয়; বরং শ্রীমঙ্গলকে আন্তর্জাতিক অঙ্গনে একটি পর্যটন ব্র্যান্ড হিসেবে পরিচিত করার অনন্য প্রয়াস।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও কায়েস আজিজের অবদান উল্লেখযোগ্য। পারিবারিকভাবে প্রতিষ্ঠিত “আযান ফাউন্ডেশন”-এর মাধ্যমে তিনি শ্রীমঙ্গলে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও অসংখ্য গভীর নলকূপ স্থাপন, অসহায় মানুষের ঘর নির্মাণে সহায়তা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।