সোহাগ সরদার শরীয়তপুর:
শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হল রুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার প্রধান উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজদিখান পরিবহন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সিকদার, বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার সভাপতি মাহবুব হাসান চুন্নু এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী ঢাকার সাধারণ সম্পাদক দিলারা আহমেদ ডেইজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক কাউন্সিলর, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব এস. এম. এসকেন।
এসময় উপস্থিত ছিলেন, সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার সি: সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান খান অপু, সাধারণ সম্পাদক এস.এম এসকেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মানিক মোল্লা, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো: আল আলামিন শাওন , ক্রীড়া, সম্পাদক মোঃ ইমরান হোসেন ইয়াছিন, মহিলা সম্পাদিকা ফারজানা আক্তার খুশি, সদস্য আলী আহম্মদ মোল্লা, সদস্য বি এম মকবুল হোসেন বেপারী, সদস্য এ্যাড: মামুন খান,সদস্য- শান্ত কুমার ভাওয়াল, সদস্য কাওছার হোসেন মাদবর।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতির চর্চা, দেশীয় সংগীত ও শিল্পকলার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।