মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুবুল আলম টিপু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাবমির মাহমুদ শামীম, সদস্য সচিব রনি মুন্সি প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।