নোবিপ্রবি উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপনা, শ্রেণিকক্ষ ও ল্যাব পরিদর্শন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা, শ্রেণিকক্ষ ও ল্যাবরুম পরিদর্শন করেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) তিনি এ পরিদর্শন করেন। এ সময় উপাচার্য নির্মাণাধীন ৩য় একাডেমিক ভবনে অবস্থিত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাব, সেমিনার রুম এবং একাডেমিক কার্যক্রমের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য ৩য় একাডেমিক ভবনের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান।

এছাড়াও একাডেমিক ভবন-৩ সংলগ্ন টিনশেডে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দেন তিনি। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত বাংলাদেশ: ইতিহাস ও ঐতিহ্য কর্ণার পরিদর্শন করেন এবং কর্ণারটিকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।