পুরান ঢাকায় ফাতেমা খাতুন জামে মসজিদের জায়গা উদ্ধার এর দাবীতে সংবাদ সম্মেলন

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার বাদামতলীর শাহাজাদা মিয়া লেনে ফাতেমা খাতুন জামে মসজিদের জমি সাবেক মোতোয়াল্লী মাহবুব আলম থাকা অবস্থায় মসজিদের জায়গা জাল ভূয়া কাগজ করে নিজের পরিবারের নামে জাল দলিল সুজন করে নেন।২০১৮ সালে।

সে ভূয়া জাল দলিল বাতিল করার জন্য আদালতে মামলা চলমান বিষয়ে ও মাহবুব আলমকে মোতোয়াল্লী বাতিল করে পুনরায় হাজী রহমত উল্লাহকে ফাতেমা খাতুন জামে মসজিদের মোতোয়াল্লী নিয়োগ দেওয়ায় শুকরিয়া আদায় করেন।

শুক্রবার পুরান ঢাকার শাহাজাদা মিয়া লেনে এক জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্তমান ফাতেমা খাতুন জামে মসজিদের মোতোয়াল্লী হাজী রহমত উল্লাহ ও জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ আলী মিয়া।

এসময় এলাকার গন্যমান্য মুরুব্বি, পঞ্চায়েত কমিটি যুব উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও মুসুল্লিরা।

তারা  প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্থানীয় ঢাকা – ৭ আসনের বিএনপির সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সহ সংশ্লিষ্ট সকলের সুনজর কামনা করেছেন। এবং দ্রুত মসজিদের জায়গা টুকু উদ্ধার পেতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন। তারা হলেন।হাজী মজিবর, হাজী গনি মিয়া, নাজের চৌধুরী, নাজু,শ্যামল, বাবুল মিয়া,আনছার আলী,হাজী মাঈনুদ্দিন, কামাল,কিরন, বাবলু, খোকন, সুমন, মন্টু, ফায়সাল চৌধুরী, রাজিব চৌধুরী, বিশাল চৌধুরী, রাব্বি চৌধুরী প্রমুখ