স্বর্ণের দাম ভরিতে কমলো ১,৬৯১ টাকা

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কমানোর তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

২২ ক্যারেট সোনার নতুন দাম

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

অন্যান্য মানের সোনার দাম
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা