নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী আজ। এ দিন থেকে দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়। দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।
নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী তিথি। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া, ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ এবং মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর।
পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন।
মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বাজবে বিষাদের সুর।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।