জামালপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতি আটক

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আবুল কাশেম জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা মো. হোসেন আলীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকক মো. হোসেন আলী মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

১৬ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মো. হোসেন আলীকে আটক করা হয়।

জামালপুর ডিবি-১ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটককৃত হোসেন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামী হিসেবে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।