দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে অব্যাহতি

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম ডেস্ক।। 

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।