জামালপুর শহরের স্টেশন রোডে অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে নোটিশ প্রদান

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আবুল কাশেম জামালপুরঃ জামালপুর শহরের স্টেশন রোডে নিয়ম বহির্ভূতভাবে অনুমোদনহীন ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জামালপুর পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছে শহরের মেধাপাড়া এলাকার মৃত আব্দুর রহমান ননি মিয়ার ছেলে ইশতিয়াক আহমেদ রাবু।

পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদনে ইশতিয়াক আহমেদ রাবু জানান,শহরের মুসলিমাবাদ এলাকার মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ ভুট্টু শহরের স্টেশন রোড এলাকায় নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার সীমানা ও ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে অনুমোদনহীন ভাবে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ ১ শতাংশ জমির দশমিক ৩০ জমিতে চারতালা ভবন নির্মাণ করেছে। অনুমোদনহীন এই ঝুঁকিপূর্ণ ভবন যে কোন মুহূর্তে ভূমিকম্প সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ধসে যাওয়া সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে আশপাশের মালিকেরা। ঝুঁকিপূর্ণ, অনুমোদনহীন, অবৈধভাবে এই এই চারতলা ভবন নির্মাণ করা যা পৌরসভার ইমারত নির্মাণ আইন বহির্ভূত বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পৌর প্রশাসককে অবৈধভাবে নির্মিত এই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে ইশতিয়াক আহমেদ রাবু সহ এলাকার সচেতন মহল।

এ ব্যাপারে জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবৈধভাবে নির্মিত ভবনের মালিক মোঃ জাহিদুল ইসলামকে জামালপুর পৌরসভার অনুমতি ব্যতীত অবৈধ ইমারত নির্মাণের বিষয়ে গত ১ অক্টোবর ২০২৬ তারিখে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। যাতে উল্লেখ করা হয় পৌরসভার ইমারত আইন ১৯৫২ এর ৩ (১) ধারা লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় মোঃ জাহিদুল ইসলাম অপরাধ সংঘটিত করেছে। এর পরিপ্রেক্ষিতে ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ খ এর উপধারা মোতাবেক কেন মোঃ জাহিদুল ইসলামের ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে না এই মর্মে ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছে জামালপুর পৌর কর্তৃপক্ষ ।

অনুমোদনহীন অবৈধভাবে এসব ভবন নির্মাণ কাজ বন্ধ করার পাশাপাশি পূর্ণ ভবন অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটি প্রত্যাশা সকলের।