বগুড়া আরডিএ-তে ৪৯তম বিসিএস (বিশেষ) সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৫১ কর্মকর্তার যোগদান

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৫১ জন কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে আরডিএতে তাঁদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আরডিএ মিলনায়তনে নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) মো: কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, কলেজ ও প্রশাসন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমীন, বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।

এছাড়াও আজকের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্টের (নায়েম) পরিচালক (অর্থ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহজাহান, উপপরিচালক, কলেজ-১, মাউশি, নায়েমের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) মো. রওশন আলম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান এবং দায়িত্ব পালনের প্রস্তুতি জোরদার করতে ওরিয়েন্টেশন কোর্সটি আয়োজন করা হচ্ছে।