মমিনুর রশীদ শাইন :
বিশ্ব ডাক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ ডাক বিভাগ, বগুড়ার উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।
এ সময় বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।