পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়ার বনানীতে বিএনপির সমাবেশ

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম।। 

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের বনানী এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা কর্মিরা দেশকে অস্থিতিশীল করার পায়কারা করছে সেটি সফল হতে দেয়া হবে না, প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মিরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জেল জুলুম হুলিয়া নির্যাতন সহ্য করে ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে আজকের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, প্রধানমন্ত্রী বগুড়া কৃতিসন্তান তারেক রহমান ৭ মাসে দেশে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সহ-সভাপতি মশিউর রহমান শামীম এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এছাড়া বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মুক্তা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেরি, মহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল ও যুগ্ম সম্পাদক প্লাবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।