স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান আলী গণসংযোগ করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিনি শিরন্টি ইউনিয়নের খঞ্জনপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। গণসংযোগকালে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।