স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে গণসংযোগ করেছেন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
আব্দুর রহিম বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চান। তিনি স্থানীয় মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।