স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা মিশুক, বেবিট্যাক্সি ও ট্র্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি (রেজিঃ রাজ-৯১২)-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা পার্ক রোডে অবস্থিত ফুড এক্সপোটেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শুভ। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু।
সভায় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মমিনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, কোষাধ্যক্ষ ফিরোজ মোহাম্মদ তানভীর, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহসড়ক সম্পাদক সাব্বির হোসেন এবং ধর্মীয় সম্পাদক মনির মণ্ডলসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সমিতির চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সিএনজি চালিত অটোরিকশার মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমিতির সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।