উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সদা হাস্যজ্জল, ক্লীন ইমেজের নেতা ও গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন ব্যাক্তি মোঃ আসাদুল গোমস্তা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বড়াকোঠা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল গোমস্তা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, আমি বড়াকোঠা ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাটসহ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন,বড়াকোঠা ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুল গোমস্তা আরো বলেন,আমি আশাবাদী,বড়াকোঠা ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন।আমি আমার প্রাণপ্রিয় বড়াকোঠা ইউনিয়নবাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ও বড়াকোঠা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এছাড়া তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সু-দৃষ্টি কামনা করেছেন।একাধিক মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষক বলেন,আসাদুল গোমস্তা গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল। তিনি বড়াকোঠা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সরকারি সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থায়নে ব্যপক উন্নয়ন মূলক কাজ করবেন।
এদিকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আসাদুল গোমস্তাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে জোট বেধেছে অধিকাংশ ভোটাররা।