স্টাফ রিপোর্টার:
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন গ্রামীণ ও মফস্বল অঞ্চলের রোগীদের শহরমুখী হওয়ার প্রবণতা কমাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে বলে ঘোষণা দিয়েছেন ।
শনিবার (১১ জুলাই) ডিএমসি-র প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৫০০টি উপজেলার মধ্যে বর্তমানে মাত্র ৫টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, যা বিপুল জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
এই সংকট নিরসনে দেশের সবকটি উপজেলায় বিদ্যমান ৩১ থেকে ৫১ বেডের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সচিব কামরুজ্জামান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রমুখ।