ঝড়-বৃষ্টির আভাস, সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

শনিবার, মে ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৬ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সকালের পর থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নৌযান ও নদীবন্দরগুলোকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব নদীবন্দরগুলোকে ঝড়ের পরিস্থিতির কারণে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।