বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদল নেতা কলিম হোসেন হাওলাদারের শুভেচ্ছা ও স্বাগতম

শনিবার, জুলাই ১১, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা কলিম হোসেন হাওলাদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এ উপলক্ষে নিজ এলাকায় ব্যানার ও ফেস্টুন টানিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিনন্দন জানান কলিম হোসেন হাওলাদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর এলাকাবাসীর জন্য একটি আনন্দের ও গৌরবের বিষয়।

রাজনৈতিক পরিচয়ে কলিম হোসেন হাওলাদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়া তিনি যুবদলের সাংগঠনিক টিমের (উত্তরা পূর্ব জোন) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর খান, দক্ষিণ খান ও উত্তরা পূর্ব থানায় দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও তিনি দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

কলিম হোসেন হাওলাদারের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন হরতাল, অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনেও রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বের সুযোগ পেলে তৃণমূলের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।
পারিবারিকভাবেও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর ছোট ভাই মামুন হাওলাদার বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর ছেলে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইমুন ইসলামও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে তিনি দাবি করেন।