মহিলা আ.লীগ নেত্রী কাকলি গ্রেপ্তার

বুধবার, জুলাই ২৩, ২০২৫

‎
‎
‎
‎জাতির সংবাদ ডটকম।।
‎জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
‎
‎এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের সফি মিয়ার বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিনা পারভীন সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম খোকার মেয়ে।
‎
‎জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
‎