টানা ৫ম দিনের মতো চলমান আন্দোলনে অবরুদ্ধ বরিশাল বিভাগীয়(স্বাস্থ্য) কার্যালয়

রবিবার, জুলাই ১২, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

শান্তি সমাবেশকারী ডা এস এম মনিরুজ্জামান এর বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) আদেশ বাতিলের দাবীতে চলমান আন্দোলনের আজকে ৫ ম দিনে চলমান আন্দোলনে যোগদান করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া শান্তর বাবা ও ভাই।এ সময় তারা ধরনের হঠকারিতা মূলক পদায়ন এ হতাশা ব্যক্ত করে বলেন যে মানুষ গুলো স্বৈরাচারী হাসিনা সরকার এর বিরুদ্ধে যুদ্ধ করল এই আদেশ তাদের রক্তের সাথে বেঈমানী।

এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ এর সভাপতি ডা নজরুল ইসলাম সেলিম, সেক্রেটারি ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, জেলা ড্যাব এর সভাপতি ডা কবিরুজ্জামান সহ উপস্থিত সকল আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করেন।তাদের দাবী অবিলম্বে শান্তি সমাবেশ এর সম্মুখসারীতে থাকা ডা এস এম মনিরুজ্জামান এর বিভাগীয় পরিচালক পদে পদায়ন বাতিল করতে হবে।