জাতির সংবাদ ডটকম :
উত্তরা ব্যাংক পিএলসির বি-বাড়িয়া গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মরহুম আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন।
গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের ঋণ আদায়ে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মরহুম আরিফুল ইসলাম। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। এছাড়া বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেসি অ্যালায়েন্সের আহ্বায়ক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বিভিন্ন ব্যাংকের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।