সাইফুল ইসলাম :
বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হাফিজ আহমেদ চৌধুরীর স্ত্রী শারমিন চৌধুরীর ওপর ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে বিচারের দাবিতে সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শারমিন চৌধুরী অভিযোগ করেন, তিনি গুরুতর নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।