পুরানা পল্টনে ফল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী ও দোকান দখলের অভিযোগ, বিএনপি নেতার হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

স্টাফ রিপোর্টার:

‎রাজধানীর পুরানা পল্টন হাউজ বিল্ডিং এলাকার ফল ব্যবসায়ী মো. জসিম হাওলাদার অভিযোগ করেছেন, দীর্ঘ ২২ বছর ধরে আজাদ প্রোডাক্টের সামনে বৈধভাবে ফলের ব্যবসা করে আসলেও তিনি ইদানীং বিভিন্ন সময়ে হয়রানি, চাঁদাবাজি ও দোকান দখলের শিকার হচ্ছেন।

‎তার দাবি, বিগত সরকারের আমলে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হন। এমনকি একটি মিথ্যা মামলায় পল্টন থানার মাধ্যমে ২০ দিন কারাভোগও করতে হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার ওপর চাপ ও হয়রানি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

‎জসিম হাওলাদারের ভাষ্য অনুযায়ী, পুরানা পল্টন এলাকার বিএনপির নাম ব্যবহারকারী চাঁদাবাজ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। তারকাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রতি মাসে ভাড়া দেওয়ারও চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।

‎এ বিষয়ে পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাসকে জানালে তিনি তাকে শান্ত থাকার পরামর্শ দেন এবং দোকান চালিয়ে যেতে বলেন। পাশাপাশি কাউকে কোনো টাকা না দেওয়ার আশ্বাসও দেন বলে দাবি করেন জসিম।

‎তবে অভিযোগ রয়েছে, বিষয়টি জানাজানি হওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। সর্বশেষ সোমবার (১৩ জুলাই ২০২৬) দিবাগত রাত ১২টার পর তার দোকানের অর্ধেক অংশ দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

‎জসিম হাওলাদার জানান, ঘটনার পরপরই তিনি পুনরায় এস এম আব্বাসকে অবহিত করেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে দাবি করেন।

‎এদিকে স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে জসিম হাওলাদার আরও অভিযোগ করেন, কথিত নেতা বিভিন্ন ফুটপাতের দোকান দখলের জন্য নানা কৌশল অবলম্বন করেন। প্রথমে ব্যবসায়ীদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে অপপ্রচার চালিয়ে পরে তাদের দোকান দখলের চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন।