নিজস্ব প্রতিবেদক।।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উদ্ভাবক আবদুর রহমান সুহাইল তাঁর উদ্ভাবিত “Gravity Engine” নামের একটি প্রযুক্তির ধারণা উপস্থাপন করেন।
তিনি দাবি করেন, এ প্রযুক্তির মাধ্যমে অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং এটি ভবিষ্যতে জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
সংবাদ সম্মেলনে সুহেল বলেন, তাঁর উদ্ভাবিত প্রযুক্তি তেল, গ্যাস, কয়লা বা অন্য কোনো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সঠিকভাবে পরীক্ষণ ও বাস্তবায়ন করা গেলে এই প্রযুক্তি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতে পারে।
তিনি আরও জানান, এ উদ্ভাবনের কার্যকারিতা যাচাইয়ের জন্য তিনি সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিজ্ঞানীদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর উদ্ভাবনের Functional Prototype পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করারও অনুরোধ জানান।
উদ্ভাবক দাবি করেন, তাঁর প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং নবায়নযোগ্য জ্বালানির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায়ও এ প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও কয়েকটি উদ্ভাবনের কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে Safety Gadget, Water Bot, Real-Time Translator এবং Robotics Cooker। এসব প্রযুক্তি নিয়ে তিনি ভবিষ্যতে আরও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।