বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার
পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:)উপলক্ষে মৌলভীবাজারের শীমঈলে জশনে জুলুছও আলোছনা সভা অনুষ্টিত হয়ছে। উপজেলা মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির উদ্যেগে বুধবার বুধবার( ২৬ আগস্ট) সকাল ৮:৩০ মিনিটের সময় কলেজ রোডস্হ গাউছুল আজম কমপ্লেক্স প্রাঈন থেকে জুলুছ বের হয়। জুলুছে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চেীধুরী হারুন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পীরজাদা শাহ আলাউদ্দীন ফারুকি, মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, কারী জিল্লুর রহমান, ও মাওলানাদেলোয়ার হোসেন আল কাদরী, মাওলানা উসমান গাজী আযহারী, জায়েদুর রহমান জায়েদ প্রমুখ।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার থেকে আশেকানে রাসুল অংশ নেন।

বক্তারা বলেন, “মহান আল্লাহর হাবিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ(সা.)-এর দুনিয়াতে শুভাগমন মানবজাতির জন্য আল্লাহর সর্ববৃহৎ রহমত। ঈদে মিলাদুন্নবী (সা.) এর পবিত্র জশনে জুলুস আমাদের হৃদয়ে রাসূলপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি মানবসেবা ও ঐক্যের শিক্ষা দেয়। আজকের এই তীব্র গরমে জুলুসে অংশগ্রহণকারী রোদের মধ্যে থাকা ধর্মপ্রাণ মেহনতী মানুষের আমরা রাসূলের (সা.) ত্যাগের আদর্শ ও দয়ার বার্তার ক্ষুদ্র বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেছি আমরা।

দিনটি ‘সালাম সালাম নবী সালাম সালাম’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গল শহর ও শহরতলির আকাশ-বাতাস।
মুবারক র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোডস্থ গাউছুল আজম কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চেীধুরী হারুন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। নবীপ্রেম মুসলমানের ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহর ফজল ও রহমতে আনন্দ প্রকাশের কথা বলা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীজির জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আলোচকরা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সম্পর্কে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও খলিফায়ে রাশেদিনের নামে প্রচলিত বক্তব্য তুলে ধরে নবীপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তবায়ন এবং তাঁর সুন্নাহ অনুসরণের আহ্বান জানান।
মুবারক র্যালি ও আলোচনা সভায় মোনাজা করেন পীরজাদা শাহ আলাউদ্দিন ফারুকি কালাইকুনি, নেতৃত্ব দেন গাউছুল আজম কমপ্লেক্সের কর্ণধার এবং শ্রীমঙ্গল উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির পক্ষে সিরাজুল ইসলাম চৌধুরী (হারুন)।