নিজস্ব প্রতিবেদক।।
উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছে ‘ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’ কেশবপুর শাখার প্রতিনিধিরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য এবং চলমান বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে নবাগত ইউএনও আনোয়ার হোসেনকে অবহিত করা হয়। এ সময় তিনি সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য আন্তরিকতার সঙ্গে শোনেন এবং তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
পরে ইউএনও আনোয়ার হোসেন ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার সামাজিক ও মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, দপ্তর সম্পাদক কিশোর মণ্ডল, নির্বাহী সদস্য ইলিয়াস হোসেন, কার্যকরী সদস্য নিতাই পাল, খন্দকার হারুন ও জীবন দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।