আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী,: নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কবিরহাট থানাধীন ইন্দ্রপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর প্রেস রিলিজ অনুযায়ী, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাইদ চৌধুরী (৫২) ও মোঃ ফিরোজ আলম (৪৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনই কবিরহাট উপজেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।