প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

 

সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “নওগাঁর সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন নিয়মিত দেরিতে অফিসে আসেন এবং কোনো কোনো দিন অফিসে অনুপস্থিত থাকেন” এমন অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর।
আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন নিয়মিতভাবে সরকারি দায়িত্ব পালন করে আসছি। দাপ্তরিক প্রয়োজনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে সভা, প্রশিক্ষণ ও সরকারি কাজে অংশ নিতে হয়। এ ধরনের সরকারি দায়িত্ব পালনের বিষয়কে অফিসে অনুপস্থিতি হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে নিয়মিত বেলা সাড়ে ১১টার দিকে অফিসে উপস্থিত এবং দুপুর ২টা ৪০ মিনিটের মধ্যে অফিস ত্যাগ করার অভিযোগ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি নিয়মিত অফিস করি এবং অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি।
প্রকাশিত সংবাদে আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। ফলে একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের কারণে আমার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মোসা: শাহানাজ পারভীন
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
সাপাহার, নওগাঁ।