সাড়ে ১৫ বছরের লুটপাটের হিসাব ৬ মাসের সরকারের ঘাড়ে কেন!

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

।। আফজাল রহমান।। 

২০০০ সালে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির কারণেই ২০০১ সালে বাংলাদেশ Transparency International এর রিপোর্টে টানা ৫ম বারের মতো “বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ” হয়েছিল। কেন হয়েছিল সেটা আমাদের জানা আছে।

অথচ আজ সেই দলেরই একজন আওয়ামীপ্রেমী, ধুরন্ধর ও নীতিহীন নারী সাংসদ উঁচু গলায় ফ্যাসিস্ট খু/নি হাসিনার সাড়ে ১৫ বছরের অপকর্মের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন!

অথচ বিএনপি সরকারের বয়স মাত্র ৬ মাস! বিগত সাড়ে ১৫ বছরের লুটপাটের সব হিসাব এখন বিএনপিকে দিতে হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে সাড়ে ১৫ বছরের হিসাব কী?
হলমার্ক কেলেঙ্কারি, ডেসটিনি, পিকে হালদারের হাজার কোটি টাকা লোপাট, ব্যাংক লুট, শেয়ারবাজার ধ্বংস, এবং ১৭ লাখ কোটি টাকা বিদেশে পাচারসহ সবকিছুই ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে হয়েছে।

পক্ষান্তরে একটা টাকাও বিএনপির আমলে লুট হয়নি!

মনে হচ্ছে পলাতক ওবায়দুল কাদের সাহেবের স্ক্রিপ্ট মুখস্থ করেই তিনি মাঠে নেমেছেন। পৃথিবীর ইতিহাস বলে – অধিকাংশ ভন্ড, প্রতারক ও চরিত্রহীনরাই সবসময় বাগ্মী, স্মার্ট ও দেখতে সুন্দরী হয়। উদ্দেশ্য একটাই জনগণকে বিভ্রান্ত করা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের রক্ত যার শরীরে, তার কাছ থেকে স্থিতিশীল বাংলাদেশের পক্ষে কথা আসবে না,এটাই চিরন্তন সত্য।

দূষিত রাজনীতিকে পরিশুদ্ধ করতেই ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল।

বিএনপি কেন ‘র’ এর এজেন্টকে নমিনেশন দেয়নি, সেই আক্ষেপ থেকেই আজকের এই মিথ্যাচার।
ইনশাআল্লাহ অচিরেই তার আসল মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে। সেদিন বাংলাদেশপন্থী জনতা এর উপযুক্ত জবাব দেবে।

 

লেখক পরিচিত : সহ সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।