স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাতে শিরন্টি ইউপির ৩ নং ওয়ার্ডের শীতলডাঙ্গা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসমাইল হোসেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা ও ইউনিয়নের উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।