আগামী ৭ আগস্ট অনুরাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

বুধবার, আগস্ট ৫, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে আগামী ৭ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবিনা আলমগীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় তারকাশিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে দ্বিতীয় বর্ষে যাত্রা শুরু করবে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।