।। রাসেল আহমেদ।।
আওয়ামী আমলে যখন হাতে গোনা কয়েকজন ছাড়া আপনাদের পাশে ব্যানার ধরারও কেউ ছিল না, তখন হামলা-মামলা, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের ভয় উপেক্ষা করে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আমি স্বশরীরে উপস্থিত থেকেছি।
নিউজ কভারেজ করেছি, ছবি তুলেছি, ভিডিও বক্তব্য সংগ্রহ করেছি এবং সর্বাত্মক সহযোগিতা করেছি। আজ আপনারা যে আন্দোলনের স্মৃতি ও সংগ্রামের গল্প তুলে ধরছেন, তার অধিকাংশ ছবি, ভিডিও ও নিউজ লিংক আমার সংগ্রহ থেকেই নেওয়া।
সেই সময়ে কোনো বড় বা নামীদামি প্রতিষ্ঠান আপনাদের খবর প্রচারে এগিয়ে আসেনি। অথচ আজ অতীতের অবদান ভুলে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে, আর ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না।
“বিবেকবান মানুষ যখন বিবেকহীন মানুষের মতো আচরণ করেন, তখন কষ্ট আরও গভীর হয়।”
— একজন দীর্ঘদিনের সহযোদ্ধার আক্ষেপ