ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন

শনিবার, অক্টোবর ১১, ২০২৫

‎
‎জাতির সংবাদ ডটকম।।
‎
‎বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।
‎
‎
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
‎
‎
‎
‎টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খান ও তার মেয়ে ব্যারিস্টার নুসরাত খান
‎
‎শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।