ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

সোমবার, জুন ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’

ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৫ মে সরকারি ছুটি শুরু হয়।