কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক।।

শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি।। 
​আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের আটজন বিশিষ্ট সাংবাদিক।
​আগামী ৯ থেকে ১২ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026)।
​এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে—”সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা” (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

​​সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিয়াবুর রহমান — হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।অন্য সদস্যরা হলেন:
মুশতাক আহমেদ মুবারকী — সম্পাদক , দৈনিক বঙ্গবাণী , মোঃ জিয়াউর রহমান — স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল , মোহাম্মদ মুনীরুজ্জামান — সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক — সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম– চ্যানেল-এস টেলিভিশন অনলাইন। বাংলাদেশ চ্যাপ্টারের সাত প্রতিনিধি দলের রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।

​বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক
​ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
​আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।
মূল কর্মসূচি ও গুরুত্ব:
​চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
​সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
​সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বজুড়ে নতুন দিগন্ত উন্মোচন করা।