তেল,গ্যাস ও কয়লাসহ কোন জালানির ইনপুট ছাড়াই সরাসরি মধ্যাকর্ষণ বল থেকে শক্তি উৎপাদন করতে সক্ষম

সোমবার, জুলাই ২৭, ২০২৬


নিজস্ব প্রতিবেদক।।
‎সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উদ্ভাবক আবদুর রহমান সুহাইল তাঁর উদ্ভাবিত “Gravity Engine” নামের একটি প্রযুক্তির ধারণা উপস্থাপন করেন।

‎তিনি দাবি করেন, এ প্রযুক্তির মাধ্যমে অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং এটি ভবিষ্যতে জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

‎সংবাদ সম্মেলনে সুহেল বলেন, তাঁর উদ্ভাবিত প্রযুক্তি তেল, গ্যাস, কয়লা বা অন্য কোনো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সঠিকভাবে পরীক্ষণ ও বাস্তবায়ন করা গেলে এই প্রযুক্তি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতে পারে।

‎তিনি আরও জানান, এ উদ্ভাবনের কার্যকারিতা যাচাইয়ের জন্য তিনি সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিজ্ঞানীদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর উদ্ভাবনের Functional Prototype পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করারও অনুরোধ জানান।

‎উদ্ভাবক দাবি করেন, তাঁর প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং নবায়নযোগ্য জ্বালানির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায়ও এ প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেন।

‎সংবাদ সম্মেলনে তিনি আরও কয়েকটি উদ্ভাবনের কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে Safety Gadget, Water Bot, Real-Time Translator এবং Robotics Cooker। এসব প্রযুক্তি নিয়ে তিনি ভবিষ্যতে আরও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।