জোবাইদা ইসলাম।।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নয়া পল্টন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বেগবান হবে।